ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত! « বাংলাখবর প্রতিদিন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৩ | ১১:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৩ | ১১:৪৮
Link Copied!
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩রা মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীরা শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী আব্দুল্লাহ আল জাহিদ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে ক্যাম্পাসের দিকে আসতেছিলেন।

বিজ্ঞাপন

এসময় পাঁচ-থেকে সাতজন ছিনতাইকারী তাকে পথরোধ করে। পরে তারা সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ দিতে বলে।

ভুক্তভোগী শিক্ষার্থী দিতে অস্বীকৃতি জানালে তাকে পিছন থেকে একজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে।

পরে তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে চলে যায় তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলেও পাশে থাকা পুলিশ এগিয়ে আসেনি।

এরপর আহত অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থী পুলিশ বক্সের সামনে আসে।

তারপর পুলিশ সদস্যরা অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রেরণ করে।

পরবর্তীতে ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

জাহিদের সহপাঠী ও বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ রানা বলেন, এর আগেও ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটেছে।

ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেরে আহত করা সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

প্রায়ই ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে এ ধরনের ঘটনা ঘটছে।

কিন্তু প্রশাসন এগুলো আটকাতে ব্যর্থ। বারবার দাবি জানানোর পরও প্রশাসন ক্যাম্পাসে ছিনতাই রোধে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদ পারভেজ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আহত অবস্থায় আমাদের পুলিশ বক্সের সামনে আসে।

সেসময় আমাদের পুলিশ সদস্যরা অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে মেডিকেল সেন্টারে প্রেরণ করে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরঞ্জিত মহলদার বলেন, আমরা খোঁজ নিয়ে শুনেছি ঘটনাটি ক্যাম্পাসের বাইরে ঘটেছে।

সেসময় আহত জাহিদ পুলিশের সাহায্যের জন্য চিৎকার করলেও তারা এগিয়ে আসেনি। আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত