পিকনিকের বাস উল্টে ১৮ শিক্ষার্থী আহত! « বাংলাখবর প্রতিদিন

পিকনিকের বাস উল্টে ১৮ শিক্ষার্থী আহত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৩ | ৩:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৩ | ৩:৩৫
Link Copied!
পিকনিকের বাস উল্টে ১৮ শিক্ষার্থী আহত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস উল্টে ১৮ জন শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে দিনাজপুরের স্বপ্নপল্লী যাচ্ছিল।

আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে বাসে থাকা চালকসহ ১৮ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গুরুত্বর আহত হয় ১০ জন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সরকারী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.মাহফুজ রায়হান জানান, এক সঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে তাদের। সকল চিকিৎসক ও স্টাফরা এক সাথে কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিক্ষার্থীদের বহনকারি বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত