রাত পোহালেই ছোলা-খেজুর বিক্রি করবে টিসিবি « বাংলাখবর প্রতিদিন

রাত পোহালেই ছোলা-খেজুর বিক্রি করবে টিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৯:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৯:৪৬
Link Copied!
রাত পোহালেই ছোলা-খেজুর বিক্রি করবে টিসিবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাত পোহালেই সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ে বিক্রি করবে ছোলা ও খেজুর। নিম্ন আয়ের মানুষদের জন্য বৃহস্পতিবার থেকে এসব পণ্য বিক্রি শুরু করবে সংস্থাটি। তবে গত বছরের চেয়ে এবার প্রতি কেজি খেজুরে ২০ টাকা বাড়ানো হয়েছে।

সংস্থাটি সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা বিক্রি করবে। বুধবার (৮ই মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার তিব্বত মোড়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রমজান উপলক্ষে কার্ডধারী এক কোটি পরিবারকে দুই পর্বে পণ্য কেনার সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি করে চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন। এসব পণ্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, চিনি ৬০ টাকা, ছোলা ৫০ এবং খেজুর ১০০ টাকায় বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত