
বরগুনায় শান্তিপূর্ণ ভাবে বিএনপির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত!
ডেস্ক নিউজ
বরগুনায় শান্তিপূর্ণ ভাবে বিএনপির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যয় বরগুনা জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১১ই মার্চ ২০২৩ শনিবার সকাল ১১ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে ১০ দফা দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তেল গ্যাস বিদ্যুৎ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ শিক্ষা উপকরনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক জনাব মাহবুব আলম ফারুক মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুখ যুগ্ন আহবায়ক এডভোকেট নুর আমিন সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণ এ মানববন্ধনে পুলিশ সদস্যরা উপস্থিত থেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন।


