
রাবি উপাচার্য ভবনের নামফলক উধাও!
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
রাবি উপাচার্য ভবনের নামফলক উধাও! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বাসভবনের নামফলক ভাংচুর ও সরিয়ে ফেলেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রোববার (১২ মার্চ) বিকেলের পর থেকে তাঁর নাম ফলকটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
উপাচার্য বাসভবনের প্রহরী সাদেম মিয়া জানান, গতকাল উপাচার্য অবরুদ্ধ থাকার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বাসভবনের দিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এ সময় আমরা আত্মরক্ষার্থে ভিতরে চলে যাই। তারপর থেকেই আর নাম ফলকটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক জানান, আমি এ ঘটনা সম্পর্কে অবগত নয়। আমি খোঁজখবর নিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করবো।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিনোদপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সমসয় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। তারই প্রতিবাদে গতকাল রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে।


