রাবির খুলনা জেলা সমিতির কমিটি গঠন! « বাংলাখবর প্রতিদিন

রাবির খুলনা জেলা সমিতির কমিটি গঠন!

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ১১:৫৭
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ১১:৫৭
Link Copied!
রাবির খুলনা জেলা সমিতির কমিটি গঠন! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

‘বাঘের গর্জন নদীর বাঁকে, ঐক্য মোদের প্রাণের ডাকে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত খুলনার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘খুলনা জেলা সমিতি’র কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের মো. রুবেল মল্লিককে সভাপতি এবং মার্কেটিং বিভাগের আল-আমিন ফকিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ঋতু পর্ণা মন্ডল, নাজমুল হোসেইন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব কাজী, পলাশ দে, সাংগঠনিক সম্পাদক এস এম তাহমিদ হাসান, তামান্না তাবাসসুম ইরানী, কোষাধ্যক্ষ মোছা. খাদিজা আক্তার, প্রচার সম্পাদক মো. নাইমুল হাসান খান, ইশরাত ফিরো ইফতি।

বিজ্ঞাপন

শনিবার (১১ মার্চ) রাজশাহীর নগরীর রাইফেল ক্লাব নানকিং কনফেশন হলে ‘নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা’ নামক অনুষ্ঠানে ২০২৩-২৪ সালের এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে রাবি খুলনা জেলা সমিতির আজীবন উপদেষ্টা নানকিং গ্ৰুপের সিইও এহসানুল হুদা দুলু বলেন, এক বছরের এই কার্যনির্বাহী কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুলনা জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবে। তাদের সুখ-দুঃখে পাশে থাকবে। এই প্রত্যাশা রাখি।

এছাড়াও আমার জেলার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করবেন। সমিতির সদস্যরা একে অপরের বিপদে-আপদে আপন ভাইয়ের মতো এগিয়ে আসবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সমিতির অ্যালামনাস, শিক্ষকবৃন্দ এবং উপদেষ্টা মন্ডলী সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন রাবির খুলনা জেলা সমিতির সাবেক সভাপতি মো. মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত