
আজ ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত!
রাজিয়া সুলতানা তূর্ণা
আজ ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটিকে সামনে রেখে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। বিশ্ব ভোক্তা অধিকার সংস্থাটি আজ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সি।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, সারা পৃথিবীর মানুষ উৎসব উপলক্ষে ছাড় দেয়। তাই রমজানে ব্যবসায়ীদেরকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সারা বিশ্বে মানুষ উৎসবের সুযোগ দেয় যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে জিনিস কিনে তাদের মুখে হাসি ফোটাতে পারে। আমাদের দেশ তার ব্যতিক্রম। ধর্মতো বলেছে তুমি তোমাকে কন্ট্রোল কর। ধর্ম তো বলেছে সংযমী হতে। রমজান মাস সংযমের মাস। ভীষণভাবে আমাদের ধর্মীয় অনুভূতি পালন করার মাস।
এই সময়টা দ্রব্যমূল্যের দাম না বাড়িয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিনীত আহবান জানান ব্যবসায়ীদের। তিনি আরো বলেন -ভোক্তা অধিকারের বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এছাড়াও বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
তারা সকাল ৯:৩০মি মতিঝিল শাপলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরুকরে ফকিরাফুল হয়ে বিজয়নগর নগর মোড় দিয়ে পুরনো পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে উপস্থিত হয়। সেখানে মানববন্ধন ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
জাতীয় এই র্যালিটির নেতৃত্ব দেন বাংলাদেশ ক্রেতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব লায়ন মোহাম্মদ নূর ইসলাম। এবং ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব এস এম মোর্শেদ। তারা প্রতিপাদ্য বিষয় এর উপর জোরালো বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন, দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব নূর হাকিম, সহ-সম্পাদক দৈনিক সকালের সময় জনাব মোঃ আবুল বাশার মজুমদার, ফারিয়ার সভাপতি জনাব শফিকুর রহমান, পেপার সফটওয়্যার স্বত্বাধিকারী জনাব বি এম সুবাহান হাওলাদার, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা তূর্ণা।
উক্ত মানববন্ধনে নিরাপদ জ্বালানি ও ভোক্তা বান্ধব পৃথিবী গঠনে পূর্ণ আলোচনা করেন বাংলাদেশ ক্রেতা ভোক্তা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আলী।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট জনাব মোঃ এনামুল হক, দৈনিক দিগন্ত প্রতিদিনের সম্পাদক জনাব মোঃ রাসেল সরকার।
এছাড়াও বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ গণ উক্ত বিষয়ের উপর জোরালো বক্তব্য রাখেন। এভাবে তাদের কর্মসূচির সমাপ্ত হয়।


