বাগাতিপাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি বকুল! « বাংলাখবর প্রতিদিন

বাগাতিপাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি বকুল!

মোঃফজলে রাব্বি, বাগাতিপাড়া নাটোর
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ১২:০৮
মোঃফজলে রাব্বি, বাগাতিপাড়া নাটোর
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ১২:০৮
Link Copied!
বাগাতিপাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি বকুল! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের বাগাতিপাড়ার চাঁদপুর রফাতুল্যা সোনার উচ্চ বিদ্যালয়ে প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু।

বিজ্ঞাপন

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে‍ প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত, কাজের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সামি এন্টারপ্রাইজ,পাবনা।

এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোরের সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, উপ সহকারি প্রকৌশলী সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওয়াহাব ও যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ প্রমুখ।

ভবনটি উদ্বোধনের পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত