রাজশাহীর পত্রিকা বিক্রেতা খুকি আর নেই! « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর পত্রিকা বিক্রেতা খুকি আর নেই!

মোঃ সুরুজ আরিয়ান সোহান, মহানগর প্রতিনিধি
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৩ | ১১:২৬
মোঃ সুরুজ আরিয়ান সোহান, মহানগর প্রতিনিধি
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৩ | ১১:২৬
Link Copied!
রাজশাহীর পত্রিকা বিক্রেতা খুকি আর নেই! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জয়িতা পুরস্কার প্রাপ্ত রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি (৬২) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১টার দিকে নগরীর মহিষবাথান এলাকার মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে তিনি মারা যান।

মৃত্যুর খবরে তার মরদেহ দেখতে আশ্রমে আসেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, নগর পুলিশের বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শামসুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘খুকির পরিবারের সঙ্গে কথা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তার মরদেহ ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।’

এ দিকে খুকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।

২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে খুকুমনির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পায়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকুমনির পাশে দাঁড়ায়। একজন সংগ্রামী নারী হিসেবে ২০২০ সালে খুকি জয়িতা পুরস্কার পান।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত