জনাব নূর হাকিমের পৃষ্ঠপোষকতায়" ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ! « বাংলাখবর প্রতিদিন

জনাব নূর হাকিমের পৃষ্ঠপোষকতায়” ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ!

রাজিয়া সুলতানা তূর্ণা, বিশেষ প্রতিনিধি, ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:২১
রাজিয়া সুলতানা তূর্ণা, বিশেষ প্রতিনিধি, ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ১১:২১
Link Copied!
জনাব নূর হাকিমের পৃষ্ঠপোষকতায়" ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ ১৪ এপ্রিল রোজ শুক্রবার ১লা বৈশাখ। সারা দেশের বাঙালীরা যেখানে ঐতিহ্যবাহী নব প্রাণের উচ্ছ্বাসে উদ্ভাসিত সেখানে আমরা সবাই এক হবো মাদকমুক্ত আলোকিত সমাজ গড়বো এই স্লোগানকে সামনে রেখে আজ সকাল ১০.০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এলাকার কৃতি সন্তান মেহনতি মানুষের প্রাণের স্পন্দন জনাব নুর হাকিমের পৃষ্ঠপোষকতায় ও মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবীত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে এবং আগামী ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠন অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে খুবই প্রশংসনীয়।

আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী দিনগুলোতে সমাজ সেবামূলক প্রতিটি কাজে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ।

মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম, তিনি বলেন-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার।

বিজ্ঞাপন

এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তাহারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যর উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছেন আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থেকে এই কাজের অংশীদার হতে চাই।

জীবনের শেষ দিন পর্যন্ত জাতির জনকের উপহার এই সোনার বাংলার মেহনতি অসহায় মানুষের পাশে থেকে দেশ দরদী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের সকল উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের একনিষ্ঠ ভুমিকা পালন করতে চাই।তাঁর বলিষ্ঠ এই কন্ঠস্বরকে জয়রামপুর বাসী তথা “জয়রামপুর মানব কল্যান সংগঠম সাধুবাদ জানায়।

তিনি আরো বলেন- জয়রামপুর মানব কল্যাণ সংগঠন”তথা সমাজ সেবামূলক প্রতিটি কাজের সঙ্গে আমি প্রথম থেকে যুক্ত আছি এবং থাকবো ইনশাআল্লাহ ।

শ্রেণী বৈষম্য ও মাদকমুক্ত সমাজ গড়তে সংগঠনটি সামনের দিকে যেভাবে অগ্রসর হচ্ছে সত্যিই প্রশংসনীয়।

আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে, এজন্য মহান আল্লাহ পাকের দরবারে সংগঠনটির জন্য শুকরিয়া আদায় করি, এটি একটি অরাজনৈতিক এবং অলাভ জনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

সুন্দর সমাজ গড়তে আগামী দিনগুলোতে সংগঠনের প্রতিটি সমাজ সেবামূলক কাজের সাথে থাকবো ইনশাল্লাহ।

সহ-সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক আজগার আলীর রনু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জীবননগর উপজেলা যুবলীগ নেতা সুজন মীর, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতা মাসুম, বিশিষ্ট সমাজসেবক প্রাণী চিকিৎসক জাহাঙ্গীর আলম, শাহ তাজ আলম সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সকল শিক্ষকবৃন্দ ও এলাকার সুধিজন।

আলোচনাসভা শেষে সমাজের পিছিয়ে পড়া অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আলী কামাল ও ম্যানেজিং কমিটিরহ সদস্যবৃন্দ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত