রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৫ মে, ২০২৩ | ৯:০৬
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৫ মে, ২০২৩ | ৯:০৬
Link Copied!
রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগতকে আটক করা হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীদের আনাগোনা বেড়ে গেছে।

বিজ্ঞাপন

তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন। তাই আজ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আরো জানায়, অভিযান চালিয়ে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে। তারা নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়।

তাদের প্রক্টর অফিসে এনে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাম পরিচয় লিখে পুলিশে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ইদের ছুটির পর থেকে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।

তাই আজ দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কিছু ছেলেমেয়েকে আটক করে আমাদের কাছে দেয়।

আমরা তাদের থানায় নিয়ে আসি এবং অভিভাবকদের খবর দিয়েছি। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত