দুদকের ওয়েবসাইট থেকে নিতো তথ্য, টার্গেট করে কোটি টাকা ঘুষ আদায় « বাংলাখবর প্রতিদিন

দুদকের ওয়েবসাইট থেকে নিতো তথ্য, টার্গেট করে কোটি টাকা ঘুষ আদায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ১১:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ১১:৪৯
Link Copied!
ফাইল ছবি: প্রতারক চক্র গ্রেফতার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে বিভিন্ন ব্যক্তিদের টার্গেট করে বছরে কোটি টাকা হাতিয়ে নিতো একটি চক্র। সম্প্রতি এই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সেলিম ওরফে তানভীর ইসলাম ওরফে শফিকুর রহমান (৩৯), মো. সোহাগ পাটোয়ারী (৩৮), আব্দুল হাই সোহাগ (৩৮) ও মো. আজমীর হোসেন (৩৭)। গত সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

খোন্দকার নুরুন্নবী জানান, দুদকের নামে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির অভিযোগে সংস্থাটির উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম গত ১৩ আগস্ট রমনা থানায় একটি মামলা করেন। এর পরদিন যাত্রাবাড়ী, মুগদা ও এয়ারপোর্ট এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো ব্যক্তি হঠাৎ করে সম্পদশালী হলে তার বিরুদ্ধে দুদক বরাবর ভুয়া অভিযোগ তৈরি করে পাঠাত চক্রটি। এরপর মোটা অংকের অর্থ দাবি ও আদায় করে ভুয়া তদন্ত রিপোর্ট দিত। গ্রেপ্তার সেলিম দুদকের ওয়েবসাইট থেকে তথ্য নিতেন যাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলা রয়েছে। এর মধ্যে যারা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা তাদের ফোন নম্বর সংগ্রহ করে ফোন দিতেন। দুদক কর্মকর্তার পরিচয়ে এসব অভিযোগ তুলে নেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, চক্রটি দুদক কার্যালয়ের সামনে অথবা সেগুনবাগিচাস্থ নাট্যমঞ্চ এলাকার আশপাশে টার্গেট ব্যক্তিদের আসতে বলে টাকা হাতিয়ে নিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে স্বীকার করেছেন। এভাবে তারা এক বছরে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত