প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই « বাংলাখবর প্রতিদিন

রাজধানীতে ছিনতাইকারী-সন্ত্রাসীরা বেপরোয়া

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ | ১১:৩৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ | ১১:৩৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর উত্তরায় একটি পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটির দুদিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তে জোর তৎপরতা চলছে।

ঘটনা সূত্রে জানা যায়, রোববার সকালে পাম্পটি থেকে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে উত্তরার র্যা ব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশের সড়কে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।

ঘটনার সময় সাপ্তাহিক বন্ধের দুই দিনসহ কয়েক দিনের মোট জমানো বিক্রির টাকা ব্যাংকে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন তাসীন আক্তার হক ডেল, যিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন খুরশীদ জাহান হকের ছোট ছেলে। ঘটনার পর পেট্রল পাম্পের ম্যানেজার বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের প্রায় অর্ধশতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট অস্পষ্ট থাকায় কিছুটা সময় লাগলেও খুব দ্রুতই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত