ভারতীয় হ্যাকারদের দখলে দেশের ২৫ প্রতিষ্ঠানের ওয়েবসাইট: হুমকিতে বাংলাদেশ ! « বাংলাখবর প্রতিদিন

ভারতীয় হ্যাকারদের দখলে দেশের ২৫ প্রতিষ্ঠানের ওয়েবসাইট: হুমকিতে বাংলাদেশ !

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ১২:১২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ১২:১২
Link Copied!
প্রতীকী ছবি: ভারতীয় হ্যাকারদের সাইবার হামলা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এইতো দু’দিন আগেও কথা হচ্ছিলো ভারতীয় হ্যাকারদের সাইবার হামলার হুমকি নিয়ে। ইতোমধ্যে তারা সফলও হয়েছে। অথচ র‍্যাবসহ সবাই বলেছিলো তারা সতর্ক রয়েছে। ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে।

একদল ভারতীয় হ্যাকার ১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায় , ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।

বিজ্ঞাপন

এদিকে দেশের এতোগুলা সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১ সূত্র জানান, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো। ভারতের মতো আমরাও মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। যাতে আর কখনও বাংলাদেশ সাইবার স্পেসে নজর দেবার দুঃসাহস না করে।

এমন ন্যাক্কারজনক সাইবার আক্রমণে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হতে পারে বা সকলের কি করা উচিত – এবিষয়ে জানতে চাইলে পরিচয় গোপন রেখে মুজাহিদ ( ছদ্মনাম) নামে একজন আইটি এক্সপার্ট বলেন, ‘ বাংলাদেশ একটি সম্ভাবনাময় উর্বর ভূমি। এখানে নানাবিধ সম্পদের দিকে যেমন সকলের নজর আছে। তেমনিভাবে বিভিন্ন রাজনৈতিক, ভৌগোলিক, দেশীয় স্বার্থসহ অনেক কারনেই এমন সাইবার হামলার শিকার হতে হচ্ছে। তবে এর আগেও যেহেতু বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এবং ওয়েবসাইট হ্যাক হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত ছিলো। হ্যাক হওয়া তথ্যগুলো আর ফেরত পাওয়া যাবে না। যদিও ফেরত আসে, তাহলে তথ্যগুলো আর আগের মতো থাকবে না। সবচেয়ে বড় কথা হলো, এখন সবাইকে যথাসম্ভব সচেতন হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
তবে সাইবার ৭১ চাইলে দারুন কিছু করে দেখাতে পারে।’

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত