'সরকারের পদত্যাগ ২ মাসের মধ্যে,পরের প্রধানমন্ত্রী খালেদা জিয়া’: দুদু « বাংলাখবর প্রতিদিন

‘সরকারের পদত্যাগ ২ মাসের মধ্যে,পরের প্রধানমন্ত্রী খালেদা জিয়া’: দুদু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ১১:১৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ১১:১৮
Link Copied!
রাজশাহীতে বিএনপির সমাবেশে শামসুজ্জামান দুদু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আর মাত্র দুই মাস পরের সরকারই বিএনপি সরকার। পরের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মন্তব্যটি করেছেন বিএনপির জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১৮ আগস্ট) রাজশাহী শহরের ভূবন মোহন পার্কে শেখ হাসিনা সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গণমিছিলের আগে সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘২০২৩ সালেই আর দুই মাসের মধ্যে এ সরকারকে পদত্যাগ হবে। এর পরের সরকার বিএনপি সরকার। এর পরের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অনেক লাগাতার আন্দোলন করেছেন। আর কয়টা দিন কর্মসূচি পালন করতে হবে। তারপর আমরা এ সরকারের পদত্যাগ নিয়ে বাড়ি ফিরে যাবো। বেগম জিয়াকে বের করবো। তারেক রহমানকে নিয়ে ঘরে যাবো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিএনপিকে আর কেউ হাঁটুভাঙা পার্টি, মাজাভাঙা পার্টি বলেন না। ঢাকায় একটা সমাবেশের পর থেকেই তারা এটা বলা বন্ধ করে দিয়েছেন। তাদের রাতে বিছানায় ঘুম হয়, এটা আমার মনে হয় না।’

সরকারপ্রধানকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ‘যে টাকা চুরি করেছেন, মানুষকে গুম করেছেন, হত্যা করেছেন; পৃথিবীর যেখানে থাকেন আপনাকে এদের ফেরত দিতে হবে। মানুষ এমনি এমনি ছেড়ে দেবে না।’

বিজ্ঞাপন

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত