রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন « বাংলাখবর প্রতিদিন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:২১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:২১
Link Copied!
ট্রফি তুলে দিচ্ছেন জনাব নাজিবুর রহমান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এক বর্নাঢ্য ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ইমরান স্মৃতি কল্যান ফাউন্ডেশন। টুর্নামেন্টে ১৮ টি দলে দুই শতাধিক যুবক খেলোয়ার অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের পরিচালক জনাব আবু তোরাব পান্না এর ব্যবস্থাপনা ও পরিচালনায় ফাইনালের দিন উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব ডাঃ ফখরুদ্দীন মানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সমাজ সেবক জনাব আব্দুস সাকি এবং উপদেষ্টা জনাব মোঃ নাজিবুর রহমান। এবং ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী ভাষনে প্রধান অতিথি জনাব ডাঃ ফখরুদ্দীন মানিক বলেন যুবকরাই দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ দায়িত্ব তাদেরকেই গ্রহন করতে হবে। তাই আপনাদেরকে মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে।

নিজেদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে অপরের প্রতি ও সমাজের সকল মানুষের প্রতি এবং দেশের প্রতি ভালোবাসা পোষন করতে হবে এবং দেশপ্রেমে সকলকে উদ্ভুদ্ধ হতে হবে। তাই খেলাধূলা ও ইসলামী সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের মনমানসিকতা প্রফুল্ল রাখতে হবে।

ইভ টিজিং রোধে যুবকদের সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সমাজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে যুবকদের কুরআন হাদীসের আলোকে গড়ে তুলতে হবে। নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিকভাবে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সমাজ ও দেশের সার্বিক কল্যানে এগিয়ে আসতে সকল যুবকদের প্রতি আওহান জানান এবং টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

একটি ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে শত-শত মানুষ মাঠে উপস্থিত হয়। দিনশেষে মাঠটি কানায় কানায় ভর্তি হয়ে যায়।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন টুর্নামেন্টের বিশেষ অতিথি ও ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ নাজিবুর রহমান।

তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং বিজিতদের ভবিষ্যতে ভালো করার জন্যে উৎসাহ প্রদান করেন।
ভবিষ্যতে এ আয়োজন আরো বৃহৎ আকারে করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত