সাতক্ষীরা কালিগঞ্জে র‍্যাব ৬ এর অভিযানে ৭০০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরা কালিগঞ্জে র‍্যাব ৬ এর অভিযানে ৭০০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

মোঃ ইদ্রিস আলী, কালীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৭
মোঃ ইদ্রিস আলী, কালীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৭
Link Copied!
গলদা চিংড়ি প্রতারণায় গ্রেফতার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশতলা মৎস্য সেটে র‍্যাব৬অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে চার ব্যবসায়ি ও আটজন নারী শ্রমিককে আটক করেছে।

এ সময় জব্দ করা হয়েছে ৭০০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি। শুক্রবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেষিয়া নদীর ব্রীজের পাশে মাছের সেটে এ অভিযান চালানো হয়।

বিকেলে ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও আট নারী শ্রমিককে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে গাড়ির চাকার তলায় পিষ্ট করার পর ওই বাগদা চিংড়ি মাটির তলায় পুঁতে ফেলা হয়েছে।

সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িরা হলেন, আশাশুনি উপজেলার মুহষকুড় গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে আলমগীর ঢালী,একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে সাকিল হোসেন ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন।

কালিগঞ্জ উপজেলার জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের সহকারি পুলিশ সুপার নাজমুল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপজেলার বাঁশতলা বাজারের নিকটবর্তী গোয়ালঘেসিয়া নদীর ব্রীজের পাশে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

এ সময় বেড়িবাঁধের পাশে রবিউল ইসলামের বাৎসরিক ১০ হাজার টাকায় ফরিদ হোসেন ও রেজায়ানের একটি
ভাড়া নেওয়া ঘর, তার পার্শ্ববর্তী একটি ও মাছের সেটের মধ্যে আরো একটি ঘরে অভিযান চালানো হয়।

এ সময় চার ব্যবসায়ি ও আটজন নারী শ্রমিককে আটক করা হয়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ি বন্দকাটি গ্রামের রেজায়ানসহ দুইজন পালিয়ে যায়। তিনটি ঘর থেকে জব্দ করা হয় ৭০০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি, পুশ করার কাজে ব্যবহৃত কয়েকটি সিরিঞ্জ,পানি
মিশ্রিত ময়দা।

বিকেল তিনটার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রহিমা সুলতানা বুশরা ঘটনাস্থলে আসেন। বিকেল চারটার দিকে আটককৃত চার ব্যবসায়ির প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ডও মুচলেকা দিয়ে আট নারী শ্রমিককে মুক্তি দেন।

এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। সাজাপ্রাপ্ত চার ব্যবসায়িকে শুক্রবার বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত