রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা « বাংলাখবর প্রতিদিন

রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নুরে আলম ভুইয়া আকাশ, রূপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:১২
নুরে আলম ভুইয়া আকাশ, রূপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:১২
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমন মিয়া নামের এক যুবককে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা। নিহত সুমন মিয়া উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রবিবার মধ্যরাতে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় সুমন মিয়া নামের ওই যুবককে এলোপাথারি ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। দুর্বৃত্তরা যুবক সুমনকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়। তার জন্মদাতা বাবার নাম কালু মিয়া হলেও তার পালিত বাবার নাম হাজী করম আলী। সে করম আলীর কাছেই থাকতেন।

বিজ্ঞাপন

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। অতি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। তবে, সোমবার সন্ধ্যা পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত