৫ ফুটবলারের কাছে ৬৪ বোতল মদ ! « বাংলাখবর প্রতিদিন

৫ ফুটবলারের কাছে ৬৪ বোতল মদ !

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৩ | ৮:২২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৩ | ৮:২২
Link Copied!
ফুটবলার ও মদ বিতর্ক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশের ফুটবলারদের নিয়ে চলছে তুমুল সমালোচনা। বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারকাণ্ডে হতবাক দেশের ফুটবলভক্তরা।

সম্প্রতি মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে দেশে ফেরার সময় অবৈধ মদ এনেছিলেন ওই পাঁচ ফুটবলার।

হজরত শাহজালাল বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল বিদেশি মদ পেয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে অনেকের সন্দেহ, মদের বোতল ছিল ১০০-এর কাছাকাছি।

বিজ্ঞাপন

এই ফুটবলারদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাঁচ ফুটবলার দলীয় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। আমরা আলাদা আলাদাভাবে সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। এর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে কে কতটা দোষী। সেভাবে চূড়ান্ত শাস্তি দেওয়া হবে।’

তবে মদের কারণেই সাময়িক এ নিষেধাজ্ঞা কিনা তা নিশ্চিত করেনি ক্লাবটি। ‘ঠিক কী কারণে তাদের নিষিদ্ধ করা হয়েছে, নির্দিষ্ট করে তা এখনই বলছি না। এতটুকুই বলব, ওরা বড় ধরনের অন্যায় করেছে। তদন্ত করে এক সপ্তাহের মধ্যে জানাতে পারব।’

২৪ অক্টোবর ভারতের ভুবনেশ্বরে মোহনবাগানের বিপক্ষে কিংসের এএফসি কাপের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের আগেই কি খেলোয়াড়রা নিষেধাজ্ঞা মুক্ত হবেন? এমন প্রশ্নের উত্তরে ইমরুল বলেন, ‘এক সপ্তাহের মধ্যে সব জানতে পারবেন ওদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত হয়।’

বিজ্ঞাপন

গত ১৯ সেপ্টেম্বর মালেতে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফেরে বসুন্ধরা কিংস। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরের কাস্টমস অফিসাররা ওই পাঁচ ফুটবলারের লাগেজ থেকে ৬৪ বোতল মদ উদ্ধার করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত