লজ্জায় বিষপান করা ছাত্রলীগ নেতার পাশে তথ্যমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

বিএনপির রোডমার্চে অংশ নেওয়া বাবার ছবি দেখে বিষপানে আত্মহত্যার চেষ্টা

লজ্জায় বিষপান করা ছাত্রলীগ নেতার পাশে তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৩ | ১২:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৩ | ১২:৩৬
Link Copied!
সংযুক্ত ছবি: তথ্য মন্ত্রী ও ছাত্রলীগ নেতা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের রাজনীতিতে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। স্থান কাল পাত্র ভেদে মত পার্থক্য থাকবেই। তাই বলে বাবা বিএনপি করায় ছাত্রলীগ ছেলে বিষপান করবে ? হ্যা, তেমনটাই হয়েছে চট্টগ্রামে। এবার চট্টগ্রামে বিএনপির রোডমার্চে অংশ নেওয়া বাবার ছবি দেখে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা রাঙ্গুনিয়ার ছাত্রলীগ নেতা নীরব ইমনকে (২২) দেখতে গিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৫টার চট্টগ্রাম মেডিকেলের ১৩ নম্বর ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন ইমনের খোঁজ-খবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার্থে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তার পিতা, পরিবার ও স্বজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।

ইমন রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পণ্ডিত বাড়ির মোহাম্মদ জহিরের (৪৫) সন্তান। পিতা জহির পোমরা ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং পুত্র ইমন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত বিএনপির রোডমার্চ কর্মসূচিতে অংশ নেন ইমনের পিতা মোহাম্মদ জহির। সেখানে অংশ নেওয়ার একটি ছবি ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে দেখতে পান ছাত্রলীগ নেতা ইমন। সহকর্মী ছাত্রলীগ নেতাদের পাঠানো ওই ছবি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইমন। নিজ বসতঘরে পরিবারের সদস্যদের সাথে রাগারাগিও করেন। একপর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান বলে তার স্বজনরা নিশ্চিত করেছে।

এ বিষয়ে তার পিতা মোহাম্মদ জহির বলেন, আমি ১৯৯৫ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার ছেলে আমাকে বিএনপি করতে বারণ করে। কিন্তু পরিবারের সবাই একই আদর্শের হবে, সেটি হতে পারে না। তাই বলে বিষপানে আত্মহত্যা করতে হবে?

শুক্রবার বিকেল ৫টার দিকে তথ্যমন্ত্রী আমার ছেলেকে দেখতে আসেন, তখন আমি বাইরে ছিলাম। উনার আসার খবরে আমাকে ডেকে আনা হয়। ছেলের সঙ্গেও কথা বলেন তিনি। তাকে এই ধরনের পাগলামি করতে বারণ করেন মন্ত্রী মহোদয়।

বিজ্ঞাপন

ইমনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার পিতা মোহাম্মদ জহির আরও বলেন, ইমনের জ্ঞান ফিরেছে, সে কথাও বলছে। পাগলের মতো আচরণ করছে মাঝে মধ্যে। এখনো তার শংকা কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন। আরও কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত