এ.কে. আজাদ ফেনী ৩ আসনের নৌকার হাল ধরতে চায় « বাংলাখবর প্রতিদিন

এ.কে. আজাদ ফেনী ৩ আসনের নৌকার হাল ধরতে চায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৩ | ২:৫১
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৩ | ২:৫১
Link Copied!
এ.কে. আজাদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী একে আজাদ। জানা যায়, ফেনী ৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটির অন্যতম মানবিক নেতা হিসেবে পরিচিত একে আজাদ।

তিনি ফেনীর দাগনভূঁইয়া থানার সিন্দুরপুর ইউনিয়নের সেকান্দারপুর গ্রামের কৃতিসন্তান। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নেপলেক্স গ্রুপের চেয়ারম্যান হিসেবে বেশিই খ্যাত। সফল ব্যবসায়ী হিসেবে যার নাম বেশ সমাদৃত আছে বহির্বিশ্বে। তিনি যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি এবং ভারতের জয়পুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ পাশ করেন।

করোনাকালীন সময়ে তিনি তার উপজেলায় খাবার বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে গেছেন। বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা বিলিয়ে দিয়েছেন। সদা হাস্যজ্জল ও অমায়িক মনের মানুষ হিসেবে গরিব, দুঃখী ধনী-দরিদ্র তার কাছে কোনো প্রকার ভেদাভেদ নেই।

বিজ্ঞাপন

বর্তমান তরুণ প্রজন্মের মাঝে তিনি এক ভালোবাসার আইকন হিসেবে পরিচিতি লাভ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন পালন ও ধারণ করে ফেনী-০৩ আসনের তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তার ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণায় জনগণের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করছেন।

এছাড়াও জনতার মানবিক নৌকার মনোনয়ন প্রত্যাশী একে আজাদকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশাবাদী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ফেনী-০৩ আসনে তাকে শতভাগ নিশ্চিত নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন। একে আজাদ ফেনী ৩ আসনের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মুজিব সৈনিক। দেশকে ভালোবাসা এবং সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ হওয়া, নিজেকে বিলিয়ে দেয়ার সুযোগটুকু জন্মের পর থেকেই আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমার প্রাণের দেশ এবং প্রাণের সাধারণ মানুষদের কাছ থেকে নেয়ার মতো কোনো কিছুই নেই, আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে, তিনি আমাকে অনেক কিছুই দিয়েছেন।

এখন শুধু আমার দেয়ার সময়। আমার ধন-সম্পদ সহ আমি নিজেকে বিলিয়ে দিতে চাই দেশ ও সাধারণ মানুষের তরে। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এটাই আমার মূল-প্রত্যয় এটাই আমার প্রাণের আশা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন,বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের অব্যাহত উন্নয়নে এবং নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত থেকে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এছাড়া দারিদ্র্য, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গঠনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফেনী-০৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত