পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালন « বাংলাখবর প্রতিদিন

পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৩ | ১২:২৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৩ | ১২:২৫
Link Copied!

রিপোর্ট: বিকাশ হাওলাদার
পিরোজপুর জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। আজ সোমবার (২৩) অক্টোবর বিকাল ৪টায় জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়,অধ্যাপক নজরুল ইসলাম বাদশার সভাপতিত্বে।

পিরোজপুর জেলা জাতীয় পার্টি নেতা মোঃ রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদ উদ্দিন শেখ সাবেক সভাপতি জেলা জাতীয় পার্টি, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরিফ হাবিবুর রহমান,মোঃ তৌনিকুল হক যুগ্ন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটি, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আবুল কালাম সিকদার, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক মোঃ কাইয়ুম, পিরোজপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ ফয়জুল কবির কাজল, পিরোজপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মুন্সি মোহাম্মদ ওমর ফারুক নান্না , ওলামা পার্টির আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন জিহাদী , মাওলানা নাসির উদ্দিন শাহজাহান,পৌর সংহতির সভাপতি মোঃ রাসেল হাসান, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বাদশা বলেন আজকে সারাদেশে এই উপজেলা হওয়ার কারণে উন্নয়নের জোয়ার । এ কারণেই এর একমাত্র দাবিদার মরহুম সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মাদ এরশাদ। তার একটা বিখ্যাত উক্তি ৮৬ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই গ্রামগুলোর মূল কেন্দ্র ছিল এই উপজেলা পরিষদ।

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে আমাদের দল যদি নির্বাচন করে আর যেই ফরমেটেই নির্বাচন হোক না কেন পিরোজপুর,-১ নাজিরপুর, ইন্দুরকানি আসনথেকে নির্বাচনে জাতীয় পার্টি তৃণমূলের নেতাকর্মীদের প্রার্থী, আমাদের প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, কারণ বিগত দিনগুলোতে উনি আমাদের সাথে সুখে দুখে ছিলেন, আছেন, থাকবেন। আমরা প্রত্যেকটা কাজকর্মে অ্যাডভোকেট নজরুল ইসলাম খানকে পাশে পাই। আলোচনা সভার শেষে মরহুম রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর জন্য দোয়া করা হয় এবং তবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত