পূর্বের আকাঙ্খিত বৈদ্যুতিক তার এখন যেন এক মরণ ফাঁদ « বাংলাখবর প্রতিদিন

পূর্বের আকাঙ্খিত বৈদ্যুতিক তার এখন যেন এক মরণ ফাঁদ

আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার, আশুলিয়া
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৩ | ১:৩৫
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার, আশুলিয়া
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৩ | ১:৩৫
Link Copied!
বৈদ্যুতিক তারের ভয়াবহ দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য আউকপাড়া প্রায় ৪০/৫০টি ঘরের বসতবাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক খুঁটি তার সহ দীর্ঘদিন ধরে এলোমেলো অবস্থায় অযত্নে পড়ে আছে। এলাকাবাসীর পক্ষ হইতে আশুলিয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে লিখিত আকারে একাধিকবার জানানোর পরও কোন পদক্ষেপ নিচ্ছে না।

এ অবস্থায় মাঝে মাঝে বৈদ্যুতিক তার ছিড়ে দুর্ঘটনার কবলে পড়ছে গ্রামবাসীর অনেক পরিবার। ভুক্তভোগী অনেক পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের কষ্টের কথা অকপটে স্বীকার করেন এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তাদের মতে ২০-৩০ বছর পূর্বে যখন এখানে আবাদি জমি চাষ হতো তখন বৈদ্যুতিক খুঁটিগুলি এলোমেলো অবস্থায় বসানো হয়েছে কিন্তু এখন ঘনবসতি হওয়ার পরও এই লাইনগুলো রাস্তা দিয়ে হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বিজ্ঞাপন

ফলে এই এলাকার ৪০-৫০টি ঘরের মানুষগুলো রাত্রিতে নিশ্চিন্তে ঘুমাতেও পারেন না, কারণ কখন যেন দুর্ঘটনা হয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। বিগত দিনে বিভিন্ন সময় ঘরের উপরের তার ছিড়ে অনেক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে বলে স্বীকার করেন।

এই অবস্থায় এলাকাবাসীর পক্ষ হইতে জোর দাবি তাদের এই বৈদ্যুতিক খুঁটিগুলি সামনের রাস্তা দিয়ে বসিয়ে তাদেরকে যেন এই আতঙ্ক হইতে রক্ষা করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত