সমাজের প্রতিটি শিশুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে: জনাব হাক্কানী খন্দকার « বাংলাখবর প্রতিদিন

STFF মিরপুর শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সমাজের প্রতিটি শিশুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে: জনাব হাক্কানী খন্দকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৩ | ১১:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৩ | ১১:২৯
Link Copied!
বইহাতে উচ্ছ্বসিত শিশুদের একাংশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

Save The Future Foundation (সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন) একটি অমুনাফাভোগী সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের মধ্যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন অন্যতম বৃহৎ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নানাবিধ জনকল্যাণমুখী সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। কেন্দ্রীয় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির অন্যতম শাখা “মিরপুর শাখার” উদ্যোগে আজ ২৪শে অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করে সোনালী লাইফ ইন্সুইরেন্স কো. লি.

মিরপুর কালশীতে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সোনালী লাইফ ইন্সুইরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার জনাব হাক্কানী খন্দকার, উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার , ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজী, সহকারী নির্বাহী পরিচালক নুরুল ইসলাম নবাব, প্রচার পরিচালক সাইফুল ইসলাম মজুমদার, সহকারী স্বাস্থ্য পরিচালক আবু হাসান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাহামিনা হোসাইন কুয়াশা, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আশারাফুল ইসলাম রাসেল।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মিরপুর শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন। সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাহিদ।

বিজ্ঞাপন

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর শাখার মানবাধিকার সম্পাদক মোঃ আকিব মাহমুদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক বাবলী, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ইশরাত আরা ফাতেমা, নির্বাহী সদস্য নাবিল হুসাইন, পারভেজ, কামরুল সহ স্কুলের শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্সুইরেন্স এর কর্মকর্তা জনাব হাক্কানী খন্দকার বলেন, ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন একটি আর্ত মানবতায় নিয়োজিত সংগঠন। এই সংগঠনটির অন্যতম শাখা মিরপুর শাখার আজকের আয়োজনই তার প্রমাণ।

জনাব হাক্কানী আরও বলেন, সমাজের প্রতিটি শিশুর প্রতি আমাদের সকলের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের যায়গা থেকে আজকের এই মানবিক প্রোগ্রামে সোনালী লাইফ ইন্সুইরেন্স অংশগ্রহণ করতে পারায় আমরা আনন্দিত। আমরা চাই সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এমন জনহিতকর মানবিক কাজ নিয়মিত করে যাক। দেশের প্রতিটি প্রান্তরে সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে STF এর পাশে আমরা আছি।’

STF এর কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা মজুমদার শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদেরকে আজ যে শিক্ষা উপকরণ দেয়া হলো, তা শুধুমাত্র জনকল্যাণের জন্য। এই বইগুলো বাসায় ফেলে রাখলে হবে না, তার যথাযথ ব্যবহার করতে হবে। মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তোমাদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আমরা আমাদের সর্বোচ্চটা করে যাব।’

সংগঠনটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রতিটি শিশুর শিক্ষাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক প্রচেষ্টার পাশাপাশি আমরা সেই লক্ষেই কাজ করছি। আলোকিত সমাজ গঠনের জন্য সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সব সময় তোমাদের পাশে থাকবে।’

অনুষ্ঠানে অতিথিদের কাছে থেকে শিশুরা শিক্ষা উপকরণ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। উপস্থিত সকলের মাঝে শিক্ষা উপকরণের পাশাপাশি কিছু খাবারের ব্যবস্থাও করা হয়। বাচ্চাদের সাথে আসা অভিভাবকবৃন্দ STF এর এমন কার্যক্রমে বেশ প্রসংশা করে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত