রাজনৈতিক সকল অপশক্তিকে যে কোন মুল্যে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

রাজনৈতিক সকল অপশক্তিকে যে কোন মুল্যে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৩ | ১২:১৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৩ | ১২:১৫
Link Copied!

রিপোর্ট: মোঃ হাছান আহমাদ ভূঁইয়া

বিএনপি জামায়াত গুজব ছড়াচ্ছে, এ সকল অপশক্তিকে যে কোন মুল্যে প্রতিহত করতে হবে। নতুন শিক্ষানীতি নিয়েও বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই বাম-ডান মিলিয়ে সরকারবিরোধীরা গুজব এবং অপপ্রচার চালাচ্ছে চালাবে, এগুলোতে কান দিবেননা।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে আ’লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের পক্ষ থেকে যদি ঠিক তাই হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। আর আওয়ামীলীগের নেতাকর্মীরা তা ক‌ঠোর ভা‌বে মোকাবিলা করবে।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ শান্তি ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তবে উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়।

উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর) আসনের সাংসদ অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান, জেলা আ’লীগের সভাপতি ডা.এহসানুল কবির জগলু।

বিজ্ঞাপন

উপজেলা আ’লীগের সভাপতি মামুনুর রশিদ সভাপতিতেত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান ও যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট এর সঞ্চালনায় লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলা আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত