পিরোজপুর-৩ আসনে আশরাফুর রহমানের বিশাল জনসভা « বাংলাখবর প্রতিদিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

পিরোজপুর-৩ আসনে আশরাফুর রহমানের বিশাল জনসভা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৩ | ১১:৪৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৩ | ১১:৪৪
Link Copied!

রিপোর্ট: বিকাশ হাওলাদার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং স্মার্ট ও নিরাপদ মঠবাড়িয়া গডার অঙ্গিকার নিয়ে রবিবার (২৯ অক্টোবর) বিকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা হাই স্কুল মাঠে আশরাফুর রহমানের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ও মিরুখালী ইউনিয়নের সমন্বয়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান।

জনসভায় সভাপতিত্ব করেন মিরুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোবাহান শরীফ।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান,বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন প্রমুখ।

বিজ্ঞাপন

আশরাফুর রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অবহেলিত মঠবাড়িয়া উন্নয়ন, এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন, বিএনপি-জামাতের নৈরাজ্য অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মূল্যবান বক্তব্য রাখেন। ঐক্যবদ্ধভাবে আগামীতে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করার জন্য এলাকার সাধারণ মানুষ ও নেতা কর্মীদের নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত