সিরাজগঞ্জের তাড়াশে নির্যাতন করে গৃহবধূকে হত্যার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের তাড়াশে নির্যাতন করে গৃহবধূকে হত্যার অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৩ | ১০:৫৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৩ | ১০:৫৮
Link Copied!
নিহত নার্গিস বেগম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: রেজাউল করিম

সিরাজগঞ্জের তাড়াশে নার্গিস বেগম (৩৬) নামের এক গৃহবধুর গায়ের রং কালো অপবাদে নির্যাতনের পর হত্যা করে দেবর ঘরে রশিতে পেঁচিয়ে ঝুলিয়ে রেখে ঘর তালাবদ্ধ রাখার অভিযোগ উঠেছে ওই গৃহবধুর শশুড়, ননদ ও দেবরের বিরুদ্ধে।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আনছের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জননী নার্গিস বেগম ওই গ্রামের ইউনুস আলী (৪০)’র স্ত্রী।

বিজ্ঞাপন

এ দিকে তাড়াশ থানা পুলিশ খবর পেয়ে গৃহবুধ মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

মরদেহ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গৃহবুধর শশুড় আনছের আলী, ননদ রাবেয়া খাতুন ও দেবর ইয়াকুব আলীকে থানায় নিয়ে এসে তাঁদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে।

গৃহবধুর স্বামী ইউনুস আলী জানান, প্রায় বিশ বছর পূর্বে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের মো. নুরুল ইসলামের মেয়ে নার্গিস বেগমকে পারিবারিক ভাবে বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকেই আমার বাড়ির লোকজন আমার স্ত্রী কালো বলে নানা ভাবে উপহাস করে আসছিল। তারপরও স্বামী-স্ত্রীতে চমৎকার বোঝা পড়ার মাধ্যমে বারুহাস বাজারে একটি তৈষজ পত্রের দোকান দিয়ে এবং বাড়িতে গরু, ছাগল, হাঁস-মুরগী লালন-পালন ও কিছু ফসলী জমি কিনে এবং লীজ রেখে সংসারটি স্বাবলম্বী করে গড়ে তুলি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার বাবা, বোন, মা ও ভাই তাঁদেরকে আর্থিক ভাবে দেখ ভাল না করার অপরাধ এনে শারিরিক ও মানসিক ভাবে আমাকে ও আমার স্ত্রীকে প্রতিনিয়ত নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার তিনদিন পূর্বে আমার বাবা আনছেন আলী, বোন রাবেয়া খাতুন ও ভাই ইয়াকুব আলী আমাকে মারধর করেন। এতে আমার স্ত্রী প্রতিবাদ করায় তাঁর উপর চড়াও হয়।

বিজ্ঞাপন

পরে সোমবার (৩০ অক্টোবর) আমি এবং আমার সন্তানরা বাড়িতে না থাকায় বাবা আনছেন আলী, বোন রাবেয়া খাতুন ও ভাই ইয়াকুব আলী ও আমার মা মিলে ভাই ইয়াকুবের ঘরে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরে রশিতে ঝুলিয়ে রাখে।

অবশ্য, স্বামী ইউনুস আলী স্ত্রী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, আমার স্ত্রী আত্মহত্যা করতে পারেন না। তাঁকে হত্যা করা হয়েছে।
আর গৃহবুধ নার্গিসের বাবা মো. নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে ঘরে তালা বদ্ধ করে রাখা হয়।
পাশাপাশি নার্গিসের কলেজ পড়–য়া ছেলে নাঈম হাসান (১৭) বলেন, আমার মাকে অবশ্যই পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

তবে হত্যা না আত্মহত্যা এ প্রসঙ্গে তাড়াশ পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আমরা জিজ্ঞসাবাদের জন্য গৃহবুধর শশুড়, ননদ ও দেবরকে থানায় নিয়ে এসেছি। পাশাপাশি মরদেহ ময়না তদন্তের সিরাজগঞ্জ জেলায় পাঠানো হয়েছে। সেই সাথে মামলা দায়ের প্রস্তুতিও চলছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত