রায়পুরে তিন বিএনপি নেতাকর্মী আটক « বাংলাখবর প্রতিদিন

রায়পুরে তিন বিএনপি নেতাকর্মী আটক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৩ | ১১:১১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৩ | ১১:১১
Link Copied!

রিপোর্ট: ইব্রাহিম খলিল

বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন স্থান থেকে তিন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। আটককৃতরা হল ১নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আাহবায়ক ও সাবেক ওয়ার্ড মেম্বার মোস্তফা তালুকদার, ৭নং ইউপি বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার আমির হোসেন ছুট্টু ও ৩নং ইউপি বিএনপি সদস্য মো: মাইনুদ্দিন।

এদের মধ্যে মোস্তফা তালুকদারকে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে হায়দরগঞ্জ বাজার থেকে এবং আমির হোসেনকে বামনী ও মাইনুদ্দিনকে চরমোহনা এলাকা থেকে রবিবার রাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

এদিকে উপজেলা জুড়ে অভ্যন্তরীন যানবাহন চলাচল করলেও দুর পাল্লার কোন গাড়ী রায়পুর থেকে ছেড়ে যায়নি। অফিস অদালত, দোকানপাট খোলা ছিল। সকাল থেকে পৌর শহরে হরতাল অবরোধ বিরোধী খন্ড খন্ড মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা।

রায়পুর উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আমাদের নিরিহ কর্মীদের আটক করে আতংক সৃষ্টি করা হচ্ছে। নেতাকর্মীদের এমন হয়রানীতে আমাদের আন্দোলন থেমে থাকবেনা। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পুলিশের এ অত্যাচার নির্যাতনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত