
নাটোরে দু-পক্ষের সংঘর্ষে কাউন্সিলরসহ আহত ৭
অনলাইন নিউজ ডেস্ক

রিপোর্ট: খন্দকার তানজিবুল
নাটোরে এমপি শফিকুল ইসলাম শিমুল সমর্থকদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কাউন্সিলর রানাসহ ৭ জন আহত হয়েছে। বুধবার(১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের হরিশপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি -জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচীর প্রতিরোধে ৯নং ওয়ার্ড কাউন্সিলর রানা ও তাঁর লোকজন হরিশপুর বাস টার্মিনালের ভিতরে অবস্থান নেয়। এসময় মো.শফিকুল ইসলাম শিমুল এমপির অপরপক্ষ তাদের গালিগালাজ করতে থাকেন।
এক পর্যায়ে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে অর্তকিত হামলায়। এতে কাউন্সিলর রানা, আশিক, মেজর এবং রবিনসহ অন্তত সাতজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় জাহিদুলসহ দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত কাউন্সিলর রানা বলেন, এমপি শিমুল ভাইয়ের নির্দেশে আমরা হরিশপুর বাস টার্মিনালে এহিয়া ও আলমের ভাইয়ের সঙ্গে কর্মসূচিতে অংশ নেয়। এসময় কয়েল, প্রিন্স এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে আমাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে অর্তকিত হামলা চালায়। এতে আমিসহ সাতজন আহত হয়। দুজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন, দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি শুনেছি। এটা তাদের অভ্যন্তরিন বিষয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।


