নাটোরে এমপি শিমুল সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ জন « বাংলাখবর প্রতিদিন

নাটোরে এমপি শিমুল সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ জন

মোঃ বকুল শেখ,ক্রাইম রিপোর্টার নাটোর
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:০২
মোঃ বকুল শেখ,ক্রাইম রিপোর্টার নাটোর
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:০২
Link Copied!

নাটোরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ৬জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বড়হরিশপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম জানান, তিনি ও যুবলীগের জেলা সভাপতি বাশিরুর রহমান চৌধুরী এহিয়া সহ বেশ কিছু নেতা কর্মি বাস টার্মিনালে অবরোধে নাশকতা প্রতিরোধে অবস্থান নিয়ে ছিলেন।

এসময় নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর রানা ও তার সাথে কিছু নেতা কর্মি অসে। এরপর পরই রাশেদুল ইসলাম কোয়েল এবং সেলিমের নেতৃত্বে আরো কিছু নেতা কর্মি আসে। এসময় রানা ও কোয়েলের মধ্যে তর্কতর্কির এক পর্যায়ে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বিজ্ঞাপন

এসময় তারা সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করেও ব্যর্থ হোন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে প্রেরন করেন। এদেও মধ্যে গুরুতর আহত আশিক ও জাহিদ নামে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন আমি ঢাকায় অবস্থান করছি, এটা রানা ও কোয়েলের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে এই ঘটনা ঘটে। আমি জানতে পারার পর পরই উভয়কে শান্ত থাকতে বলি এবং বিষয়টি মীমাংসার জন্য জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরীকে দায়িত্ব দিয়েছি।

নাটোর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সংঘর্ষেও বিষয়টি জানতে পেওে দ্রত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেন নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত