রাবিতে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের অতর্কিত হামলা, আহত ৩ « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের অতর্কিত হামলা, আহত ৩

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ৩:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ৩:১৮
Link Copied!
আহত ছাত্রদল নেতা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: আশিক আল মামুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টায় ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেদোয়ান, সোহরাওয়ার্দী হলের ছাত্রদল নেতা নাহিদুজ্জামান, জোহা দল ছাত্রদল নেতা জাকির হোসেন।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টায় জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি ঘোষিত সারাদেশে তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করছিলেন ছাত্রদলের ২০-২৫ জন নেতাকর্মী। এসময় মোটরসাইকেলযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগের (সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের অনুসারী) নেতৃত্বে ১৫ টি মোটরসাইকেলযোগে প্রায় ৩০-৩৫ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। এসময় ছাত্রদলে তিন নেতাকে তুলে নিয়ে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে বেধড়ক মারধর করেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে আজকের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের সময় ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডাররা দেশীয় চা পাতি রামদা রড দিয়ে হামলা করে এবং ছাত্রদলের ৪ জন কে তুলে নিয়ে যায়। এমন কাপুরোষিত হামলার আমরা নিন্দা জানাই।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, বিএনপি-জামায়াতের ছাত্রসংগঠন বিগত কিছুদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসছে। তাদেরকে প্রতিহত করতে ক্যাম্পাসে আমরা অবস্থান নিয়েছি। আজ সকালেও ছাত্রদলের কতিপয় উশৃঙ্খল ক্যাডার বাহিনী ক্যাম্পাসে এসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছিল। এসময় আমরা তাদেরকে প্রতিহত করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, এ বিষয়ে আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত