তুচ্ছ ঘটনায় যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬ জন « বাংলাখবর প্রতিদিন

তুচ্ছ ঘটনায় যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬ জন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১২:৪৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১২:৪৮
Link Copied!

রিপোর্ট: শেখ ফরিদ
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলি বিদ্ধসহ ৬ জন আহত হয়েছে।

গুরুত্বর আহতদের প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা আশরাফুল করিম বাবু (৩৮),গুলি বিদ্ধ মো.মাসুম (২৩) ও মো.রিপন (৩৮) কে উন্নত চিচিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বাঁধেরহাট কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা আশরাফুল করিম বাবু ও মো. রিপনের সাথে বিরোধ চলে আসছে।এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে কলেজ গেইটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।এতে দশ থেকে পনেরো রাউন্ড গোলাগুলি হয়।গুলি বিদ্ধ মাসুম সহ ৭ থেকে ৮ জন আহত হয়। আশঙ্কা জনক অবস্থায় মাসুম ও বাবু সহ তিন জনকে ঢাকায় নেওয়া হয়েছে।এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করেছে।এ দিকে বাবুর সমর্থকরা এ ঘটনার জন্য রিপনের লোকজনকে দায়ী করছে।

বিজ্ঞাপন

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন,আহত ৬জনকে হাসপাতালে আনা হয়। গুলিবিদ্ধ মাসুমসহ আহত ৪জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গত ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে।আমি গুলির বিষয় নিশ্চিত না। তবে হাসপাতালে গিয়ে আমি দেখে এসেছি। ৩জনকে আহত অবস্থায় দেখেছি। এর মধ্যে এক গ্রুপের ১জন আরেক গ্রুপের ২জন ছিল। আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত