পিরোজপুর আ'লীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

সারাদেশব্যপী বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি

পিরোজপুর আ’লীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১:০৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১:০৮
Link Copied!

রিপোর্ট: বিকাশ হাওলাদার।

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভেন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্তরে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহম্মেদ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েন সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কয়েক হাজার জনতা প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করে।

বিজ্ঞাপন

সমাবেশ বক্তারা বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধকে পিরোজপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামীলীগ এর নেতৃত্বে তারা অবরোধের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে। আওয়ামীলীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিলো। আওয়ামীলীগের হাতেরই এদেশ নিরাপদ থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে উন্ন্য়নের ধারাকে অব্যহত রাখতে হবে। অবরোধের নামে পিরোজপুরে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামীলীগ ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে।

এদিকে সকাল থেকে অবরোধের কোন ছাপ পিরোজপুরে দেখা যাচ্ছে না। শহরের রিক্সা গাড়ি চলাচল স্বাভাবিক আছে, দোকানপাট খোলা। পুলিশ বিজিবি র‌্যাব সদস্যদের কঠোর পাহারায় জেলার অভ্যন্তরে ও দুরপাল্লার বাস চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত