সখীপুরে হত্যা মামলার রহস্য উন্মোচন, ৪ আসামি গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে হত্যা মামলার রহস্য উন্মোচন, ৪ আসামি গ্রেপ্তার

এস এম রাকিব সিকদার (লাল), টাংগাইল
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১০:৫৮
এস এম রাকিব সিকদার (লাল), টাংগাইল
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১০:৫৮
Link Copied!

টাঙ্গাইলের সখীপুর ওড়নার কাপড় দিয়ে হাত পা হাত ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সখীপুরে অটোচালক হত্যা মামলার আসামি শনাক্ত করে দ্রুত আসামি গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সার্বিক তত্ত্বাবধানে হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুসারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে সখীপুর থানার ইনস্পেক্টর সালাউদ্দিন(তদন্ত) নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে ঢাকা কাশিমপুর গাজীপুর ঢালাইসিটি এলাকা থেকে লালমনিরহাট কালীগন্জ থানার গোপালরায় গ্রামের মনিরুল হোসেনের স্ত্রী শরিফা(৩৬)কে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

শরিফার তথ্যমতে,পিরোজপুর কাউখালী থানার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে বাহার হোসেন কাজল কে(৫৭)কে, টাঙ্গাইল সখীপুর উপজেলার ঘেচুয়া শান্তিনগর এলাকার আ:রহমানের ছেলে মো:খোকন মিয়া(৩৬)কে ঢাকা আশুলিয়া কুরগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে।পরে তাদের তথ্যের ভিত্তিতে নরসিংদী শিবপুর উপজেলার দত্ত গাও ভিটিপাড়া সালামত খাঁ ছেলে মোকলেসুর রহমান মুকুল(৫৪)কে গাজীপুর কাশিমপুর ল্যাবওয়ান হসপিটালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য: টাঙ্গাইলের সখীপুরে (২৯ অক্টোবর) কালমেঘা বেলতলী এলাকায় জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়

এবিষয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস কনফারেন্সে জানান,আলোচিত হত্যা মামলার আসামিরা পূর্বে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। তিনি আরও বলেন, চুরি -ছিনতাইয়ের বিষয়টি কারাগারে বসে পরিকল্পনা করে।ধৃত আসামিদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হবে

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত