ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বনশ্রীতে সড়ক অবরোধ « বাংলাখবর প্রতিদিন

ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বনশ্রীতে সড়ক অবরোধ

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৩ | ১:০৩
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৩ | ১:০৩
Link Copied!
অবরোধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর বনশ্রী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার সাড়ে ৭টায় বনশ্রী এলাকায় মিছিল করে সড়ক অবরোধ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।

বনশ্রী অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি নাছির উদ্দিন নাছির।

বিজ্ঞাপন

আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস ও রেহেনা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব শেখ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, ১ম যুগ্ম আহবায়ক সোহাগ ভুঁইয়া। ঢাকা মহানগর মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতেখার ফয়সাল, আরমান হোসেন বাপ্পি ও সদস্য মনিরুজ্জামান টিটু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহাত হোসেন ও ছাত্রদল নেতা ওবায়দুল হক সহ খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ছাত্রদলের নেতৃবৃন্দ অবরোধের সমর্থনে মিছিল ও বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে বসে পড়ে সড়ক অবরোধ করে রাখেন। এসময় সড়কে বেশ যানযটের সৃষ্টি হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত