ইন্দুরকানীতে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা « বাংলাখবর প্রতিদিন

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে

ইন্দুরকানীতে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৩ | ১২:২৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৩ | ১২:২৮
Link Copied!

রিপোর্ট: বিকাশ হাওলাদার
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকারী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কে এম এ আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক।

ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগর সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট খান মো: আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ সহ জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সেলিম।

বিজ্ঞাপন

সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য সকল পর্যায়ের নেতাকর্মী এক সাথে মিলে কাজ করার জন্য আহবান জানানো হয়। এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে জামায়াত-বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত