ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার « বাংলাখবর প্রতিদিন

ভারতের মাটিতেই ভারতের দম্ভ চুর্ণ

ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৩ | ১১:৫৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৩ | ১১:৫৯
Link Copied!
ছবি সংগৃহীত: ট্রফি হাতে উল্লাসে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: আবরার আলম নাবিল
বিশ্বকাপের পুরো আসর জুরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের ব্যাটসম্যানরা। অধিকাংশ ম্যাচেই টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ই ভারতের জয়ের জন্য যথেষ্ট ছিল। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে খুব একটা পরীক্ষা দিতেই হয়নি ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানদের।

বিশ্বকাপের মঞ্চে অপরাজিত হিসেবে ফাইনাল ম্যাচ খেলা একমাত্র দল ভারত। কিন্তু ফাইনালে এসেই যেন হোঁচট খেতে হলো টিম ইন্ডিয়াকে। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স বোধয় আজ মাঠেই নেমেছিল স্বাগতিকদের প্রায় দেড় লাখ দর্শককে চুপ করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে।

আর তাদের সেই লক্ষ্য সফল করতে পেরেছেন অজি বোলাররা। যার প্রমাণ দিলেন বিশ্বকাপ ট্রফি জিতে।

বিজ্ঞাপন

অজি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের একে একে গিল,শর্মা,আইয়ার,কোহলি, জাদেজা,রাহুল, সবাই ফিরে গেলেন প্যাভিলিয়নে। অবশেষে ৪৯ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ কেবল মাত্র ২৪০ রান।

২৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সাত ওভারে মাত্র ৪৭ রানের ভেতর প্রথম তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া সেখান থেকে ধীরে ধরে তাদের টেনে তোলে হেড আর লাবুশেনের জুটি।

বিজ্ঞাপন

তাদের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ১৯২ রান, ধীরে ধীরে তারা দলকে পৌঁছে দেয় নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে। যার অন্যতম নায়ক বলা যায় ট্রেভিস হেডকে।

ট্রেভিস হেডের অসাধারণ শতরান আর মার্নাস লাবুশেনের ৫৮ রানের ইনিংসের সুবাদে ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। হেড খেলেছেন ১২০ বলে ১৩৭ রানের দুর্ধর্ষ ম্যাচ-জেতানো ইনিংস। অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত