
বিজ্ঞান চর্চায় যায়গা পেলো একঝাঁক তরুণ
ERCC ২০২৪ সালের নতুন কমিটির অনুমোদন
ডেস্ক নিউজ
ERCC নতুন কমিটি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ‘আহসানউল্লাহ ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’এর “ইলেক্ট্রনিক্স রোবটিক্স অ্যান্ড কমিউনিকেশন ক্লাব”এর ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, জনাব কাজী শহিদুল ইসলাম, জনাব সিনহা ইসলাম, বিভাগীয় প্রধান ইসিই। জনাব রুকাইয়া নুর রাকা, বিভাগীয় প্রধান সিএসই। জনাব ওয়াহিদুর রহমান খান, বিভাগীয় প্রধান বিবিএ। জনাব মোঃ শামীম হাসান, প্রভাষক ইসিই।
২০২৪ সালের ওই কমিটিতে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব সিনহা ইসলামকে সভাপতি ও ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইকবাল মাহমুদ কে সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবরার আলম নাবিল কে নির্বাহী সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,“আহসানউল্লাহ ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি” এর ক্যাম্পাস মিলনায়তনে সকাল বেলা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের, বিভাগীয় প্রধান জনাব সিনহা ইসলাম ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি, সংবিধান এবং নিয়মাবলী উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব কাজী শহীদুল ইসলাম এর হাতে হস্তান্তর করেন।
তার অনুমতিক্রমে ক্লাবের সভাপতি জনাব সিনহা ইসলাম কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করেন।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন- সহকারী নির্বাহী সম্পাদক শারমিন আক্তার, কারিগরি প্রধান মোঃ তামজীদুল ইসলাম, কারিগরি সম্পাদক আরফানুল কবির, দপ্তর সম্পাদক ফারদিন ইকবাল, সহ-দপ্তর সম্পাদক আবরিত সরকার অপূর্ব, মোঃ হাসান খান, প্রচার সম্পাদক নাজমুল হোসেন প্রান্ত, সহ-প্রচার সম্পাদক রেয়াত খান লোদী।

কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সবুজ, সামিয়া ইসলাম, শাহ মেরাজ, মোঃ আলামিন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আবরার আলম নাবিল, ইকবাল মাহমুদ।
ইআরসিসি ক্লাবের পরামর্শদাতা হিসেবে থাকছেন মুহাম্মদ মুহতাসিন সম্রাট, প্রভাষক, ইসিই বিভাগ। মোঃ মাসুম রেজা, প্রভাষক, ইসিই বিভাগ। শহিদুল আলম, প্রভাষক, সিএসই বিভাগ। রুকাইয়া নুর রাকা, প্রভাষক, সিএসই বিভাগ। মাহফুজুর রহমান তানভীর, প্রভাষক, সিএসই বিভাগ। প্রান্ত হালদার শোভন, প্রভাষক, সিএসই বিভাগ।
এছাড়াও ইআরসিসি ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ জনাব কাজী শহিদুল ইসলাম এবং মোঃ শামীম হাসান।


