নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল « বাংলাখবর প্রতিদিন

নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৩ | ৩:৫১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৩ | ৩:৫১
Link Copied!

রিপোর্ট: বাগাতিপাড়া প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২ টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকায় চড়ে মায়ের হাত দিয়ে বাগাতিপাড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নীলুফা সরকার এর কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমা দেয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন শহিদুল ইসলাম বকুল । এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে দ্বিতীয়বারের মতো নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আগামীতে নান্দনিক, আধুনিক এবং স্মার্ট লালপুর বাগাতিপাড়া গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,সহ-সভাপতি আব্দুল ওয়াহাব,দ্বীপক কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সদস্য বেলাল উদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত