মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ « বাংলাখবর প্রতিদিন

মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ

ইলিয়াস কাশেম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৩ | ১:৪১
ইলিয়াস কাশেম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৩ | ১:৪১
Link Copied!
নিহত দুই তরুণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগর দীঘি এলাকার ঘটনা, মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পথে অটোভ্যানের ধাক্কায় লাশ হলেন দুই বন্ধু।

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে আদনান সোহাগ (১৮) ও মিন্টু মিয়ার ছেলে মো. সবুজ (২০)। আদনান সোহাগ সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালের দিকে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে যাচ্ছিল। পথিমধ্যে কামালপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সাথে ধাক্কা লেগে দুজনেই সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ঘটনাস্থলে ও আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত