সখীপুরে দিনেদুপূরে ছিনতাইয়ের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে দিনেদুপূরে ছিনতাইয়ের অভিযোগ

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৩ | ৪:১৯
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৩ | ৪:১৯
Link Copied!
আহত যুবক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের রাকিব হাসান নামের (২৩) বছর বয়সী এক যুবক ১১ ডিসেম্বর সোমবার বিকাল আনুমানিক ৩ টার সময় সখীপুরে তার নানা বাড়ি থেকে বাড়ির নির্মাণ কাজের জন্য তার নানার নিকট থেকে ৫৩ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

বাড়ি ফেরার পথে বগা নতুন বাজারের কিছুটা পশ্চিম পাশ পর্যন্ত গেলে,রাস্তার পাশে জঙ্গলের ঝোপ থেকে হঠাৎ ১২/১৫ জন ছিনতাইকারী তার চলার অটোভ্যানটির গতি রোধ করে কোন কিছু বুঝে উঠার পূর্বেই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে দেয় ছিনতাইকারীরা।

একপর্যায়ে তার প্যান্টের পকেটে থাকা নগদ মোট ৫৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী চক্র।তার ডাক চিৎকারে পথচারী কয়েকজন এগিয়ে এলে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে ছিনতাইকারী চক্র দ্রুত বনের ভিতরে দিকে দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে স্থানীয় কয়েকজন মিলে অজ্ঞান অবস্থায় তাকে সখীপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।রাকিব হাসান সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় ওইদিনই রাকিব হাসানের মা রিনা বেগম বাদী হয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান তার মা রিনা বেগম।পরে ঘটনাস্থলে আশপাশের বাসিন্দাদের নিকট থেকে ছিনতাইকারী চক্রের কয়েকজনের নাম পরিচয় আজ সংগ্রহ করা হয়েছে বলে জানান রাকিব হাসানের মা রিনা বেগম।

ভুক্তভোগী রাকিবের উপর হামলা করে ছিনতাইকারী কয়েকজনের নাম জানান তার মা রিনা বেগম।(১)সৌরভ (২৩)পিতা কালাম,(২)রাব্বি (২০) পিতা বাহের আলী,(৩)সাব্বির (১৮) পিতা হারুন।সর্বসাং বগাপ্রতিমাসহ আরও অজ্ঞাত পরিচয়ের ১০/১২ জন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাকিব হাসানের মা দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ ভুক্তভোগী রাকিব হাসান বর্তমানে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত