বিজয় দিবসে কিশোর ভাবনা « বাংলাখবর প্রতিদিন

বিজয় দিবসে কিশোর ভাবনা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৩ | ৯:০৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৩ | ৯:০৩
Link Copied!
ছবি সংগৃহীত: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“আজ মহান বিজয় দিবস”
আসফি ইয়াসমিন দিশা- দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়, ঢাকা।

আমাদের জাতীয় জীবনে ১৬ই ডিসেম্বর সবচেয়ে আনন্দ ও গৌরবের একটি দিন। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে আমাদের প্রিয় স্বদেশ দখলদারমুক্ত হয়েছিল। আমাদের বিজয় দিবসের মহান অর্জনের পেছনেও রয়েছে হাজারো বীর,লক্ষ লক্ষ মানুষের সুদীর্ঘ সংগ্রাম ও আত্মদানের ইতিহাস।

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাগে পালন করা হয়। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরওয়ার্দী উদ্যানে হানাদার বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসম্পর্ণ করে।

বিজ্ঞাপন

এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অ্ংশ হিসেবে ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধনমন্ত্রী, বিরোধী দলীয় নেতা- কর্মী, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন। সূর্যোদয় এর সাথে সাথে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধনমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরই সকল শ্রেণির মানুষ সেখানে শ্রদ্ধাভরে তাদের ভালোবাসা প্রকাশ করেন।

বিজয় দিবস উপলক্ষে শিশু পার্ক ও জাদুঘরে বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উম্মক্ত থাকবে এবং সিনেমা হলে বিনামূল্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হবে।

দেশের সমস্ত স্কুল, কলেজ, ঘর-বাড়ি, দোকান-পাট, রিক্সসা-গাড়ি ইত্যাদিতে শোভা পায় লাল সবুজের পতাকা। বিজয়ের আনন্দে সব শ্রেনির মানুষ যোগ দেয় এসব অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

সরকারি ব্যব্থাপনায় এদিনটি বেশ জাকজমোকভাবে পালন করা হয়। ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সাময়িক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। সমগ্র দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালিত হয়।

এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দিনটি শুধুই আমাদের বিজয় এর দিন নয়, বেদনারও দিন। আমাদের চেতনা জাগরণের দিন। দেশ ও জাতিকে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। তবেই বিজয় দিবসের মহিমা অর্থবহ হয়ে উঠবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত