উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‍্যালীতে নেতাকর্মীদের ঢল « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‍্যালীতে নেতাকর্মীদের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৩ | ৯:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৩ | ৯:০৬
Link Copied!

উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‍্যালীতে নেতাকর্মীদের ঢল। উজিরপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালীতে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

১৯ ডিসেম্বর বিকেল ৪ টায় উজিরপুর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে সামনে থেকে হাজার হাজার নেতাকর্মীরা বিজয় র‍্যালী নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল-২ আসন(উজিরপুর-বানারীপাড়া) আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন,উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার।

বিজ্ঞাপন

যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম,পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, সাধারণ সম্পাদক মোঃ রিপন মোল্লা।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, সাধারণ সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, মোঃ শাহীন হাওলাদার।

সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীনসহ অনেকে। এ

বিজ্ঞাপন

ছাড়া উপস্থিত ছিলেন প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ বিজয় র‍্যালী ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে একপর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়।

প্রায় ৩ হাজার নেতাকর্মীদের সমাগম হয়। পুড়ো উপজেলা জুড়ে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো। ঢাক-ঢোল,তবলা,লাঠি খেলাসহ বিভিন্ন বাজনা আর নানা রঙে সেজে নেতাকর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালীতে অংশগ্রহণ করে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত