মেঘনায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগে বাধার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

মেঘনায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগে বাধার অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৩ | ৯:৫৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৩ | ৯:৫৩
Link Copied!

রিপোর্ট: মোঃ ইব্রাহীম খলিল মোল্লা

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌকা প্রার্থীর সমর্থক ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২০শে ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকায় নির্বাচনী এলাকা লক্ষ্মণখোলা বাজারে হ্যান্ডবিল বিতরণ ও জনসংযোগ চলাকালে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী (সাবেক এমপি)-এর নির্দেশে এই ইউপি চেয়ারম্যান কুমিল্লা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ’কে উস্কানীমূলক গালমন্দ, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধাসহ লক্ষ্মণখোলা বাজার থেকে চলে যেতে বলা হয়। এতে প্রার্থীর কর্মীসমর্থকরা ভয় এবং উৎকন্ঠার মধ্যে আছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ নির্বাচনী আচরণবিধি আইনে গত বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটি, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (কুমিল্লা), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আইনি ব্যবস্থা গ্রহণের একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত