
নির্বাচন বাতিলের দাবীতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল
বিএনপির গণসংযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকায় এবং দাড়িয়াপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।
দ্বাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে,কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের সখীপুর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালিত হয়।
সূত্র জানান,সখীপুর পৌর বিএনপি সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদের নেতৃত্বে সখীপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে দুপুর ২ টার দিকে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচী পালন করা হয়।
এ-সময় আরও উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর হাজী আবদুল গণি,উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান শিকদার মোহাম্মদ সবুর রেজা,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ, যুবদল নেতা হারুন মাহমুদ,পৌর যুবদল নেতা সরকার সুমন,পৌর শ্রমিক দলের সভাপতি আঃ কাদের, পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদুল ইসলাম অন্তরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে উপজেলার দাড়িয়াপুরে সখীপুর উপজেলা যুবদলের সভাপতি ফরহাদ ইকবাল ও দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেনের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো একই কর্মসূচী পালন করা হয়।


