শৈলকুপায় নৌকার প্রার্থীসহ আ’লীগের ৪ প্রভাবশালী নেতার বিরুদ্ধে ইসির মামলা « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় নৌকার প্রার্থীসহ আ’লীগের ৪ প্রভাবশালী নেতার বিরুদ্ধে ইসির মামলা

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৪ | ৯:৩২
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৪ | ৯:৩২
Link Copied!

আসন্ন সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইসহ তার চার সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এই নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আব্দুল হাই এমপির বিরুদ্ধে শৈলকুপা থানায় তিনটি মামলা হলো। মামলার অন্যান্য আসামীরা হলেন, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকু শিকদার ও উপজেলা যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা।

মামলা দায়েরর খবর নিশ্চত করে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত জনসভায় নৌকা প্রতিকের এজেন্ট ব্যবতিত অন্য কোন প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দিবে না মর্মে নৌকার সমর্থক হুমকী প্রদান করেন।

বিজ্ঞাপন

বিষয়টি তদন্তে প্রমানিত হওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮ এর ১১ ও ১২ বিধান লঙ্ঘিত হয়েছে। এছাড়া শৈলকুপা হল বাজার ও স্থানীয় স্কুল, মীর্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজারেও আচরণ বিধি লঙ্গন করে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

এসব ঘটনার সঙ্গে আসামারী জড়িত ছিলেন মর্মে প্রমানিত হয়। ফলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মোঃ আব্দুস সালামের আদেশক্রমে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম এই মামলা করেন।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম আরো জানান, নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত