নলতায় বিশাল জনসভায় নৌকার মাঝি রুহুল হক, সিক্ত হলেন জনগণের ভালোবাসায় « বাংলাখবর প্রতিদিন

নলতায় বিশাল জনসভায় নৌকার মাঝি রুহুল হক, সিক্ত হলেন জনগণের ভালোবাসায়

মোঃ ইদ্রিস আলী, স্টাফ রিপোর্টার, কালিগঞ্জ (সাতক্ষীরা)
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৪ | ৮:৪৮
মোঃ ইদ্রিস আলী, স্টাফ রিপোর্টার, কালিগঞ্জ (সাতক্ষীরা)
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৪ | ৮:৪৮
Link Copied!
নৌকার জনসভা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা ৩ আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ আংশিক আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হকের নির্বাচনী জনসভা উপলক্ষে (৪ জানুয়ারি বৃহস্পতিবার) বিকাল ৩টায় নলতা কলেজ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারলী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর সঞ্চালনায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা: আ ফ ম রুহুল হক, তিনি বলেন গত ১৫ টি বছর জনগণের সেবা দিয়ে ও এলাকার উন্নয়নে কাজ করেছি, আজ নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে বিপুল জনগণের উপস্থিতিতে আমি ভালোবাসায় সিক্ত হলাম। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন হতো না তিনি বলেন শেখ হাসিনার পদ্মা সেতু মেট্রোরেল বিদ্যুৎ উন্নয়ন বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ সহ উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। তিনি বলেন সাতক্ষীরায় মেডিকেল করেছি এছাড়া এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আগামীতে সাতক্ষীরায় রেল লাইন, সুন্দরবন পর্যন্ত ফোর লাইন সড়ক, অর্থনৈতিক অঞ্চল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ উন্নয়নের জন্য কাজ করব। তিনি বলেন ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বান জানান। শেখ হাসিনা ও নৌকা উন্নয়নের প্রতীক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, ডাক্তার তারেক মেহেদী, প্রার্থীর জামাতা ডাক্তার কামরুজ্জামান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ,কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম পিন্টু ও সাধারণ সম্পাদক শম্ভুনাথ, প্রার্থীর জামাতা ডাক্তার কামরুজ্জামান, ডাক্তার মেহজাবিন, ছেলে ইঞ্জিনিয়ার জিয়াউল রহমান সুমন প্রমূখ। অনুষ্ঠানে সাতক্ষীরা ৩ আসনের নির্বাচনী এলাকার চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন লীগের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করে নাগরিক অধিকার আদায়ের দাবি জানান।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত