হরিনাকুন্ডুয় নিরীহ কৃষকের ভূট্টার গাছ কেটে দেওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি « বাংলাখবর প্রতিদিন

হরিনাকুন্ডুয় নিরীহ কৃষকের ভূট্টার গাছ কেটে দেওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৪ | ১০:৩৮
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৪ | ১০:৩৮
Link Copied!
ভুট্টা খেতে ধ্বংসযজ্ঞ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঋণ করে ও নিজের জোগাড়ের অর্থ দিয়ে ভূট্টা আবাদ করেছিলেন কৃষক। সেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক।

ঘটনাটি ঘটেছে ২৫ জানুয়ারী দিবাগত রাতে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের দোবিলা গ্রামে।পূর্ব শত্রুতার জের ধরে দোবিলা গ্রামের নিরীহ কৃষক আজিজুল হক মুন্সী(চাঁন) এর ৬০ শতক জমির মধ্যে ৪০ শতক জমির ভুট্টা গাছ কেটে দিয়েছে দূবৃর্ত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক আজিজুল হক মুন্সী(চাঁন) বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে লোন করে এই ভূট্টা চাষ করেছিলাম। মানুষের কি এমন ক্ষতি করেছি যে মাঝে মধ্যেই আমার ও আমার উৎপাদিত ফসল বিনষ্ট করে আমাকে ব্যাপক ক্ষতিগ্রস্থ করে ওরা। ইতি পূর্বে আমার বাড়ি নির্মানের সময়ে তাঁরা আমাকে মারধর করে,এবার আবার রাতের আঁধারে দূবৃর্ত্তরা আমার চলতি মৌসুমে ৪০ শতক জমির ভূট্টা গাছ কেটে দিয়েছে।

বিজ্ঞাপন

এতে করে আমি লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়ে এখন পথে বসে গেলাম।  কৃষক আজিজুল হক মুন্সী(চাঁন) তার কষ্টার্জিত ভুট্টার আবাদী হারিয়ে দিশেহারা এখন। আমাদের গ্রামের অশান্তি দুর করেন। আমরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্থ হচ্ছি বলে কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্থ কৃষকের ভাই।

এলাকার বিশিষ্ট্য ব্যবসায়ী আলমগীর হোসেন জানান,গ্রামের ফসল এভাবে যারা ক্ষতি করে তারা মানুষের আওতায় পড়ে না। কৃষির প্রধান অর্থকারী ফসল আমাদের কৃষকেরা তৈরী করে। একে অপরের মধ্যে শত্রুতা থাকতে পারে তারমানে এই নয় যে কারো ফসল ক্ষতি করবো। আসলে এটা একটা দণ্ডনীয় অপরাধ করেছে বলেও জানান তিনি।

শুনলাম কৃষক আজিজুল হক মুন্সী(চাঁন) এর ভুট্টা গাছ কেটে দিয়েছে দূবৃর্ত্তরা । মানুষে মানুষে শত্রুতা থাকতে পারে তাই বলে তার ভুট্টার গাছ এভাবে কেটে দেওয়া ঠিক হয়নি বলে জানান দোবিলা মুন্সী পাড়ার উম্বাদ মুন্সী’র ছেলে কৃষক আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

ভায়না ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, একজন চাষির ফসল এভাবে কেটে দেওয়ায় আমি হতোবাক। তাছাড়া আমি এঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকের ফসলী জমি পরিদর্শন করে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার শাহীন ইসলাম।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৯ জানুয়ারী সোমবার জানান, এব্যাপারে ভূক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন আছে অপরাধী যেই হোক খুব শিগ্রহী আইনের আওতায় আসবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত