ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেফতার

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৪ | ১০:৪২
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৪ | ১০:৪২
Link Copied!
ঘাতক স্বামী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ শহর সংলগ্ন পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী রানা (২৬) কে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিলা খাতুন কোরাপাড়া গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলামের ছোট মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোড়াপাড়া গ্রামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।

বিজ্ঞাপন

এ ঘটনার জের ধরে সোমবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা স্ত্রীর নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্বজনরা আহত নিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে ঘাতক স্বামী রানা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি তাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত