ঝিনাইদহ শৈলকূপায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহ শৈলকূপায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মোঃ ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৩২
মোঃ ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৩২
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিয়াজুল ও মানি নামের দুইজনের বিরুদ্ধে।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। রাতেই ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, বুধবার রাত ৯টার দিকে আমি আমার মেয়েকে নিয়ে ঘরে মোবাইল দেখছিলাম। এ সময় রিয়াজুল ও মানি জানালার পাশ থেকে আমাকে ঘরের দরজা খুলতে বলে।

বিজ্ঞাপন

কিন্তু আমি দরজা না খোলায় তারা দুইজনে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একজন আমার মেয়ের মুখ চেপে ধরে এবং অপরজন আমাকে ধর্ষণ করে। পরে আমার ও আমার মেয়ের চিৎকারে আমার শাশুড়ি চলে আসলে তারা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. রিয়াজুল কবির জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে ভুক্তভোগীর বয়ান অনুসারে মামলা গ্রহণ করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত